ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

বৈধতা না থাকায় সরাইলে ৪টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ৩৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

সরাইল সদরেই কয়েকটি করাতকল মালিক অবৈধ পন্থায় দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন বিদ্যুৎ। আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে সরাইলের ৪ টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তাদেরকে জরিমানা করেছেন ১১ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হন সরাইল সদরের হাসপাতালের মোড় থেকে কালীকচ্ছ বাজার এলাকা পর্যন্ত বেশ কয়েকটি করাতকল দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। ফলে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল হক মৃদুল সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশের ওই করাতকল গুলোতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে সম্পূর্ণ অবৈধ পন্থায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করে করাতকল পরিচালনাকারী ৪ জনকে হাতেনাতে ধরেন। তাদের প্রত্যেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ৪ জনের মধ্যে কুট্রাপাড়া গ্রামের আল-আমীন, উচালিয়াপাড়া গ্রামের মো. মোস্তাক আহমেদ ও বড্ডাপাড়া গ্রামের আলা উদ্দিনকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আর উচালিয়াপাড়া গ্রামের মো. দেওয়ান আলীকে জরিমানা করেছেন ৬ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বনায়ন কর্মবর্তা মো. শাহজাহান ও স্থানীয় পিডিবি’র জনৈক লাইনম্যানসহ কয়েকজন লোক। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রাহক ক্ষোভের সাথে বলেন, বিনা কারণে উপজেলার গ্রাম এলাকা থেকে অযথা মিটার খুলে নিয়ে আসেন স্থানীয় পিডিবি’র লোকজন। আর তাদের অফিসের আধা/ এক কিলোমিটার দূরে উপজেলা সদরে প্রকাশ্যে অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করছেন। উনারা দেখেননি। এটা কেমন কথা। কিসের ইঙ্গিত? উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, উপজেলা সদরে অবৈধ পন্থা অবলম্বন করে সরকারকে ফাঁকি দিয়ে তারা করাতকলের মত ব্যবসা করছেন। এটা অনেক সাহসের কাজ। দেশ ও সরকারের স্বার্থে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈধতা না থাকায় সরাইলে ৪টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

আপডেট সময় : ০৯:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২