ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেদে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধবপুরের নতুন বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। প্রেমিকা পূর্ণিমা নতুন বেদে পল্লীর বলু মিয়ার মেয়ে ও প্রেমিক বাদল একই পল্লীর মৃত জামাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রেম সংক্রান্ত কলহের জেরে পূর্ণিমা ও বাদল তাদের নিজ নিজ বসতঘরে ইদুঁর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাদের পরিবারের লোকজন পূর্ণিমা ও বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসলে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুরের নতুন বেদে পল্লীর প্রেমিক যুগল বিষপান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে৷ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে৷ তারা একসঙ্গে বিষপান করলেও কি কারনে বিষপান করেছে তা অস্পষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫