ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর – আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১০৩০ বার পড়া হয়েছে

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর - আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি আরও বলেন, “দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তাঁর দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”

দোয়া মাহফিলটি সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সৎ চরিত্র, মানবিকতা ও ত্যাগের মাধ্যমে তিনি নিজেকে জাতির একজন অভিভাবকে রূপান্তরিত করেছিলেন। আন্দোলন–সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচক্ষণ ভূমিকা ছিল অনন্য। বক্তারা তাঁর অবদানকে জাতীয় ইতিহাসের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আখাউড়া উপজেলা ও পৌরসভাজুড়ে বেগম জিয়ার স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা জানান, ভবিষ্যতেও বেগম জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর – আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

আপডেট সময় : ০৯:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬