ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২৯৫ বার পড়া হয়েছে

প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ওপর হামলা, মামলা ও হুমকি–ধামকির ঘটনার প্রেক্ষিতে “স্বেচ্ছাসেবী রক্ষায় ঐকবদ্ধ প্রাচীর” স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় শহরের ফারুকী পার্কে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নানা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রথমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবীদের ওপর সংঘটিত হামলা ও হুমকি–ধামকির প্রতিবাদে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নিকটবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক স্বেচ্ছাসেবী ভাই-বোন হামলা, মামলা ও হুমকি-ধামকির শিকার হয়েছেন। দুঃখজনক হলেও সত্য, সে সময় অধিকাংশ ক্ষেত্রেই তাদের পাশে ঐকবদ্ধভাবে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। এমন বাস্তবতায় স্বেচ্ছাসেবীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনগুলোর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। বক্তারা আরও বলেন, বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত এই সাংগঠনিক ঐক্য ফোরাম স্বেচ্ছাসেবীদের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থাকবে। ভবিষ্যতে কোনো স্বেচ্ছাসেবী হামলা বা হুমকির শিকার হলে ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করা হবে। সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা দেওয়া হয় – এখন থেকে কোনো স্বেচ্ছাসেবী একা নয়। যদি কোনো স্বেচ্ছাসেবীর ওপর আবারও হামলা বা হুমকি আসে, তবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। সমাবেশ শেষে উপস্থিত সদস্যরা “ঐক্য শক্তি, ঐক্য বল – ঐক্যবদ্ধ পথ চল” সহ বিভিন্ন স্লোগান প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া

আপডেট সময় : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬