ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিকআপ ভ্যান খাদে পড়ে ১৩ ইটভাটা শ্রমিক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

পিকআপ ভ্যান খাদে পড়ে ১৩ ইটভাটা শ্রমিক আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও আহতরা জানান, সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রীক্স ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিকআপ ভ্যান খাদে পড়ে ১৩ ইটভাটা শ্রমিক আহত

আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩