সংবাদ শিরোনাম ::
নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ও বাদাবন সংঘের সহযোগিতায় মঙ্গলবার “নারীদের ভূমি অধিকার ও আইনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” স্বপ্নতরী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়ার ২৯ জন নারী অংশগ্রহণ করেন। বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার হৃদি চিসিম লেয়া ও প্রোগ্রাম এসোসিয়েট (ভূমি) আনিসুর রহমান প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীদের নারী ভূমি অধিকার কি, কেন প্রযয়োজন এবং এই বিষয়ে আমাদের আইনে কি বলা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। দলিল,খাজনার রশিদ, খতিয়ান ইত্যাদি ভূমি সম্পর্কিত কাগজ প্রদর্শন করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃআরজু মিয়া। তিনি নারীদের ভূমি অধিকার, উত্তরাধিকার আইন সম্পর্কে ধারনা প্রদান করেন।















