ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১১৩৬ বার পড়া হয়েছে

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা জনসচেতনতা মূলক অগ্নি–নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ এপ্রিল ২৫) দুপুরে উপজেলার ভোলাচং পালপাড়া দূর্গা মন্দির সংলগ্ন মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড ও যে কোন দুর্যোগ থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণসচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নধারা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি স্বচ্ছ সাহা। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইফরান আহম্মেদ রাব্বী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সদস্য রিমা সরকার সহ অন্যান্য সদস্য ও সাধারণ জনগণ। এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কি ভাবে সহজে আগুন নিভানো যায়। বিভিন্ন দুর্যোগ থেকে কি ভাবে মানুষকে উদ্ধার করা যায়। কি ভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করা যায় ও কি ভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫