ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

তিতাস নদীতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৩৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে শহিদ মিয়া(৬২)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। শহিদ মিয়ার ৪ মেয়ে ও ৩ ছেলে। এদের মধ্যে ২মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১ ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রোববার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখে যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে শহিদ মিয়ার লাশটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তার বাবার লাশ শনাক্ত করে।

শহিদ মিয়ার মেয়ের জামাই কিতাব আলী মাষ্টার বলেন, আমার শ্বশুর আল্লাওয়ালা ও নামাজি লোক। অত্যন্ত পরহেজগার। কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে শনিবার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ তিতাস নদীতে তার লাশ পাওয়া যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আসলাম হোসাইন বলেন, তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিতাস নদীতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩