ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

তিতাস নদীতে অভিযান সরাইলে ৩০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৪২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সরাইলের শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। গত মঙ্গলবার দুপুরে অভিযানকালে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এ জাল গুলো জন সম্মুখে পুঁড়ে ধ্বংস করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, মৎস্য সপ্তাহের কর্মসূচি হিসেবে শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে নৌকায় করে অভিযান করেন ইউএনও। এ সময় উনার সাথে ছিলেন-পুলিশ কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারি মনিরূল ইসলাম ও অফিস সহকারি মো. জসিম উদ্দিন প্রমূখ। অভিযানকালে তারা নদীতে সরাসরি কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ নিধন করছেন দেখে জালগুলো জব্দ করে ফেলেন। এ ঘটনায় চারিদিকে হৈ চৈ হলেও ওই জাল গুলো একত্র করে নদীর পাড়েই পুঁড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। পুড়িয়ে ফেলা জাল গুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, সরকারি ভাবে নিষিদ্ধ জাল গুলো জব্দ করে পুঁড়িয়ে দেয়া হচ্ছে। মৎস্য সপ্তাহ চলাকালে আমাদের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিতাস নদীতে অভিযান সরাইলে ৩০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২