জুমের মাধ্যমে ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ শনিবার জুমের মাধ্যমে ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিপিএফের সহ-সভাপতি এস সি তাপসী রায়, সাধারন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, এস এম শাহীন,,আইয়ুব খান, মাহবুব খান,আশিকুর রহমান ভূইয়া,তাহেরউদ্দিন প্রমুখ।
সভায় তৃণমূল পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণকরা হয়। সভায় পিফোরডি প্রকল্পের সিলেট রিজিয়ন কোঅর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া অংশ গ্রহণ করেন।















