ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত এক যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩৯৬ বার পড়া হয়েছে

ssssssssssss

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর হামলায় নাজমুল আহমেদ টুটুল (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুত্বর আহত টুটুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বুধবার (১৯ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজি হয়। মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা নাজমুল আহমেদ টুটুল রাতে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারী চক্রের অতর্কিত হামলায় গুরুতর জখম হয়। তার কাছে মোবাইল ও নগদ টাকা চিনতাই করে নিয়ে নেয় এই চক্রটি। মামলায় মৃত মাহাবুব মিয়ার ছেলে সুমন (৩৮),তার ভাই ফায়েজ মিয়া (৩৩), মিঠুন (৪০), লিটন (৪৫) রিপন(৪২) মৃত মফিজ মিয়ার ছেলে তানভীর (৪৫) , শিব্বির (২২) মৃত ফিরোজ মিয়ার ছেলে মোশারফ (৫৫) মৃত মজিবর মিয়ার ছেলে সজিব (২২)সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলার বাদী শিব্বির আহমেদ তারেক জানান, আমার বড় ভাই বাজার থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে রাতে কান্দিপাড়া (মায়মল হাটি) আবু ছালেক মিয়ার বাড়ির সামনে আসলেই আগেই অপেক্ষা করা ছিনতাইকারী চক্রের ১০/১২ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে ও তার উপর অতর্কিত হামলা করেন। এর দুদিন আগে এই চক্রটি আমার উপর হামলা চালায়। মামলা করায় ছিনতাইকারী চক্রটি তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে । আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত এক যুবক

আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২