ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন – ইঞ্জিঃ শ্যামল

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০৯ বার পড়া হয়েছে

খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন - ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপি শোক কর্মসূচির অংশ হিসেবে সোমবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে এই কর্মসূচি পালিত হয়। একই সাথে শোক বইতে গণস্বাক্ষর নেয়া হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর-বিজয়নগর ৮ ইউনিয়ন) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন , ‘খালেদা জিয়ার জানাজায় হওয়া জনসমুদ্র প্রমাণ করে তিনি শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন। খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যে আপসহীন ভূমিকা নিয়েছিলেন তাতে বিএনপি গণমানুষের দল হিসেবে পরিণত করে। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মারুফ কাসেমী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন – ইঞ্জিঃ শ্যামল

আপডেট সময় : ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬