ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

কসবায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ নিলো শিক্ষার্থীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৩৮৪ বার পড়া হয়েছে

কসবায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ দেখলে কি করবো, কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে অনেককে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনের আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো? এমন অসংখ্য প্রশ্ন ছিল অতিথির কাছে শিক্ষার্থীদের। তবে এক এক করে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথিবৃন্দ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূলবোধ জাগ্রত করার লক্ষ্যে কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইখতিয়ার আলম রনি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র। পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা জেলা শাখার সদস্য রাগীব, মহিউদ্দিন, মাহিদুল, রাফি, আবির, শাহেদ, মাহিন, সাজ্জাদ, মিনহাজ ও তানজিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ নিলো শিক্ষার্থীরা।

আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২