ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

ওভারটেক করতে গিয়ে লরির নীচে চাপা পড়ে নিহত এক ও আহত দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৪১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলা আহরন্দ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটসাইকেল চালক আনিস (২২) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। আহতরা হলেন, ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ৩ জন আরোহী নিয়ে কুমিল্লামূখী মোটরসাইকেলটি আহরন্দ ব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লং ব্যাহিকেল (লরির) নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হয় এবং তার সাথে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসক গুরুতর আহতাবস্থায় বাছিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় লরিটিকে জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওভারটেক করতে গিয়ে লরির নীচে চাপা পড়ে নিহত এক ও আহত দুই

আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২