ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই – রুমিন ফারহানা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪১৩ বার পড়া হয়েছে

এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য - রুমিন ফারহানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করবে।’ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘ সরকারি বিভিন্ন উন্নয়নকাজে মুশকিল হচ্ছে এমপি রাখেন ৫০ ভাগ। এমপি সাহেবের চামচারা রাখে আরো ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান। এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই।’ তিনি বলেন, এমপি হলে নিজ এলাকার হাসপাতালে আমি চিকিৎসা নিয়ে দেখব কোন বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকেন না। ওষুধ কেমনে পাওয়া যায় না। রুমিন ফারহানা আরো বলেন, ‘আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।’ মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে স্থানীয় প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে এমপি নির্বাচিত করলে এসব উন্নয়ন কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই – রুমিন ফারহানা

আপডেট সময় : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬