ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫১৪ বার পড়া হয়েছে

এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বাদাবন ও এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস’২০২৫ উপলক্ষে ভাদুঘর ঋষিপাড়ায় মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র প্রোগ্রাম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিস সদর ব্রাহ্মণবাড়িয়ার একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সদর ব্রাহ্মনবাড়িয়ার সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমূখ। দিবসের প্রতি একাত্বতা পোষন করে শিক্ষক ও শিক্ষার্থীগণ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার অপরাপর নাগরিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আলোলোচনা সভায় জানানো হয়,বাংলাদেশের নারীদের ভূমি অধিকার একটি জটিল ও বৈষম্যমূলক বিষয়। বাংলাদেশের গ্রামের নারীরা কার্যকর ভাবে মাত্র ৪% ভূমির মালিকানা রাখেন যদিও তারা দেশের অর্ধেক জনসংখ্যা গঠন করেন। এ বৈষম্য মূলত সামাজিক, সংস্কৃতি এবং আইনি প্রতিবন্ধকতা কারণে হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান ও সাধারণ আইনে নারীদের ভূমি অধিকার স্বীকৃত হলেও বাস্তবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে তারা ভূমি অধিকার থেকে বঞ্চিত হয়। পারিবারিক ধর্মীয় রীতি নীতি নারীদের ভূমি অধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বাংলাদেশের নারীরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তির জরিপ অনুযায়ী বর্তমান কৃষি খাতে ১৮.৪ মিলিয়ন নারী কর্মরত আছে যা মোট কৃষির শ্রমশক্তির ৫৮% । অপরদিকে পুরুষ কৃষকসংখ্যা ১৩.৫৫ মিলিয়ন যা মোট কৃষি শ্রমশক্তির ৪২%। এই তথ্যে নারীদের কৃষিতে অংশগ্রহণের গুরুত্ব এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে তাদের অবদানের প্রমাণ পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫