ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৮৪ বার পড়া হয়েছে

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুগঞ্জ সার কারখানা দীর্ঘ আট মাস ধরে বন্ধ থাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ সার কারখানার প্রধান ফটকের সামনে সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গ্যাস সংকটের অজুহাতে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় সাড়ে ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ফলে দেশের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় ইউরিয়ার ঘাটতি তৈরি হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে ব্যাপক আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। জানা গেছে, উৎপাদনকালীন অবস্থায় গত ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। আশুগঞ্জ সার কারখানায় স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার দেশের কৃষকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও গুণগত মানসম্পন্ন। অথচ একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানি করে কমিশন বাণিজ্যের স্বার্থে বছরের অধিকাংশ সময় কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক খাতে পরিণত হচ্ছে। তারা আরও বলেন, কৃষি উৎপাদন টেকসই রাখতে হলে সার উৎপাদন বন্ধ রেখে নয় বরং স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। অবিলম্বে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করে উৎপাদন শুরু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। যা কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫