ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

অন্নদার দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৬২৫ বার পড়া হয়েছে

অন্নদার দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দেড়শ বছর উদযাপনের থিমেটিক লোগো উন্মোচন, বৃক্ষরোপনসহ উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। প্রাচীন এই বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড়শ বছর উদযাপন করবে আবেশ। এই উপলক্ষে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে আবেশ। বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে থাকা স্কুল বাগানে দুটি বৃক্ষরোপন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়েরপ্রধান শিক্ষক জাকির হোসেন সরকার।

এসময় অন্নদার প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও আবেশের সভাপতি বিমানবাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টিন সগীর আহমেদসহ আবেশেরপ্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে দেড়শ বছর উদযাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রক্তাক্ত জুলাই এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ’সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে দেড়শ বছর উদযাপনের থিমেটিক লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্ষণ শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টিন সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রাক্ষণ শিক্ষার্থী ও জেলা বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব, আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও সভাপতি সগীর আহমেদ দেড়শ বছর অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র বিএনপির নেতা খালেদ হোসেন, প্রাক্তণ ছাত্র আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও প্রাক্তণ ছাত্র অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টিন সভাপতি সগীর আহমেদ, প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি জহিরুল হক, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রাক্তণ ছাত্র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা, প্রাক্তণ ছাত্র ও আবেশের সহসভাপতি মো. ইমাম শাহীন, আবদুল মোমিন খান ও খায়রুল ইমাম, প্রাক্তণ ছাত্র আবেশের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক, প্রাক্তণ ছাত্র অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা একটি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খালেদ হোসেন মাহবুব বলেন, দেড়শ বছর অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের একটি মিলন মেলা হবে। সবাই মিলে এই উদযাপনকে সফল করতে হবে। অনুষ্ঠানে সকল ধরণের সহায়তার করার আশ্বাস দেন তিনি।

আবেশের প্রধান পৃষ্টপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও গ্রুপ ক্যাপ্টিন সভাপতি সগীর আহমেদ বলেন, দেড়শ উদযাপন হবে জেলার জন্য একটি মাইলফলক অনুষ্ঠান। বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে হবে এই উৎযাপন। সবাইকে যার যার জায়গা থেকে এই অনুষ্ঠান সফলের জন্য সহায়তা করার অনুরোধ জানান তাঁরা। দেড়শ বছর উপলক্ষে বিদ্যালয়ে একটি উন্মুক্ত লাইব্রেরি উন্মোচন করা হয়েছে। মাসব্যাপী চলবে বৃক্ষরোপন কর্মসূচী। এছাড়া অনুষ্ঠানের আগে বিভিন্ন ধরণের কর্মসূচীর আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্নদার দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫