ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
“নারী ও কিশোরীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তার পক্ষকাল” ২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহন্পতিবার জেলা মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায্য বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাদাবন সংঘের সহায়তায় ওমেন্স ল্যান্ড রাইটস নেটওর্য়াকের সদস্য এনজিও মানবাধিকার ও উন্নয়ন সংস্থা “এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র ব্যবস্থাপনায় “নারী ও কিশোরীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তার পক্ষকাল ২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী: শক্তি, স্বপ্ন ও সম্ভাবনা থিমের উপর উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে তাদের চিত্র প্রদর্শন করে এবং জুনিয়র ও সিনিয়র দুইটি দলে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগীদের অভিভাবক ও অন্যান্য শ্রেণী-পেশার নাগরিকগনের পর্যবেক্ষণ ও উপস্থিতিতে অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনার মো. তাজুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। তিনি বলেন “১৯৬০ সালের ২৫ নভেম্বর ডেমিনিক্যান রিপাবলিকের স্বৈরাচারী সরকার বিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্য দ্বারা ধর্ষণ ও হত্যাকান্ডকে স্মরণ করে ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় নারী সম্মেলন ২৫ নভেম্বরকে “নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ঘোষনা করা হয়।১৯৯৭ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এবছর দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আমরা কখনও চাই না কোন নারী বা শিশু সহিংসতার শিকার হক তাই নারীদের প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে আমাদের সকলে একসাথে আওয়াজ তুলতে হবে ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।” চিত্রের মাধ্যমে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনা তৈরি কর ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে সচেনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ূম, উপ পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রেসক্লাব ও প্রবীন সাংবাদিক মো: আরজু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, অনকের সভাপতি আম্বিয়া বেগম। এআরডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় অনুষ্ঠানে দূর্বার নেটওয়ার্ক সদস্য সংগঠন সমূহের প্রতিনিধিগন, সাংবাদিকগণ, এনজিও প্রতিনিধিগন, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অপরাপর নাগরিকগন অংশগ্রহণ করেন।
















