সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন ও মৌলভী আবদুল করিম পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর একান্ত সচিব, নজরুল গবেষক, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টিবোর্ডের সদস্য, বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ জেহাদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আলিম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান টিংকু দে, জাতীয় পর্যায়ের শ্রেষ্ট শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত মোঃ শরীফ হোসেন,পানিশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদ মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে মোঃ জেহাদ উদ্দিন সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলের দর্শন,দেশপ্রেম,সৃষ্টি কর্মের গুরুত্ব তুলে ধরে তা ধারণ করার মাধ্যমে সুন্দর সমাজ গড়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।














