কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন:
- আপডেট সময় : ১১:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: কবি ও কবিতা বিষয়ক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘কবির কলম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ছড়াকার তিতাস হুমায়ুনকে সভাপতি এবং সাংবাদিক আদিত্য কামালকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড়স্থ ‘জনতার খবর’-এর কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: আবদুল মতিন শিপন, সহ-সভাপতি: মুহন্ত কাবেরী, আজীজা সোপান, ডা. প্রেমানন্দ দাস, শাহাদাত হোসেন সোহেল এবং খোকন সেন। যুগ্ম সম্পাদক: মেহেদি হাসান, সহ-সম্পাদক: ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক: ইমাম হোসেন রাফি, দপ্তর সম্পাদক: মো. সালাহ উদ্দিন। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ডা. এম এম ইকরাম এবং ডা. ইফতেখারুল হক সোহাগ। কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, কবিতা চর্চার প্রসার, উদীয়মান কবিদের বস্তুনিষ্ঠ বিকাশ এবং জেলার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে ‘কবির কলম’ আগামী দিনে নিবেদিতভাবে কাজ করে যাবে।














