ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮১ হাজার ৯৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সুনিপুণ পরিকল্পনায় শুক্রবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপি’র টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— বাসমতি চাল, গরু, শিং মাছ, ফুসকা, চকলেট, আতশবাজি এবং রেডবুল এনার্জি ড্রিংকস। এছাড়াও বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে— ফেসওয়াশ, সেভেন অয়েল, অলিভ অয়েল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পন্ডস ক্রিম, নিভিয়া লোশন, শ্যাম্পু, জনসন বেবি ক্রিম এবং ডাভ সাবান। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে মদ এবং নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৮১ হাজার ৯৬০ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬