ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর ও মাদকসহ একাধিক মারামারির অভিযোগে ১৮টি মামলা রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর, মাদক ও একাধিক মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা বর্তমানে তদন্তাধীন এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশ আরও জানায়, চাঁন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে আনন্দবাজার ও কান্দিপাড়া এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬