ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১৯ আগস্ট ২০২৬ ইং বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা বাড়াতে ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ: বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো: আবুসাঈদ। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী করণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও সৃজনশীল দক্ষতা অর্জণ জরুরি। তিনি আয়োজক সংস্থা কে বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে এ জাতীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বিজ্ঞানের প্রসারে তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের (শিক্ষার্থী) ব্যপক ভিত্তিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষক ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার প্রতি আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-বি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,বিজ্ঞান শিক্ষক, বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থী, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ আসন গ্রহণ করেন। সেমিনারে বিজ্ঞান ক্লাবের গুরুত্ব, বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ভবিষ্যতে এসব ক্লাবকে আরও কার্যকর ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রেজেন্টেশনের মাধ্যমে ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ: বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে আমাদের করণীয়’ বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি চলমান পিএসই-এসএসসি প্রকল্পের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেমিনারে বিজ্ঞান ক্লাব টেকসইকরণ নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা বিজ্ঞান ক্লাবের কার্যক্রম পরিচালনা, বিজ্ঞান মেলা, প্রদর্শনী, গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

পিএসসি-এসএসসি প্রকল্পের সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় সভাপতির সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী, ডিস্ট্রিক পলিসি ফোরাম এর সভাপতি মোঃ আরজু মিয়া, এআরডি-বি এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্রাচার্য, সরকারী মহিলা কলেজ এর রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: মাজেদুল ইসলাম ও এআরডি-বি বিজ্ঞান নেটওয়ার্কের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।

বক্তাগণ বিজ্ঞান কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে যুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এ সময় উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান বিজ্ঞান ক্লাব পরিচালনায় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বিজ্ঞান ক্লাব টেকসইকরণে বিভিন্ন মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬