ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে

রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ'র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজাপুর ও কাকরিয়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন ও শিক্ষা সামগ্রী এবং রাজাপুর আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। গত মঙ্গলবার রাজাপুর আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হামিদুল হক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল হক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হালিমুল হক সহ রাজাপুর ও কাকরিয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে মরহুমের পরিবারের মাধ্যমে প্রতিষ্ঠিত আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীদের মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থান অধিকারীদের বিনা বেতনে পড়াশোনা করার ঘোষনা দেন। উল্লেখ্য প্রত্যন্ত রাজাপুর গ্রামে মরহুম জামির উদ্দিন আহমেদ’র সন্তানেরা গ্রামে একটি হাই স্কুল এবং একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।এছাড়া ও পরিবারের সদস্যরা গ্রামের অসহায় ও দরিদ্র জনগনকে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬