সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিটিজেএ। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আল আমিন শাহিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এক লিখিত বিবৃতিতে জানান, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সামগ্রীক উন্নয়নে তার ভূমিকা অপরীসিম। এই সময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিটিজেএ) তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।















