ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩৩৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়ীয়া জেলার কৃতিসন্তান দুলাল আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা দুলাল আহমেদের এ পদপ্রাপ্তিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। একজন ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নবনিযুক্ত সহ-সভাপতি দুলাল আহমেদ বলেন, “তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় দেড়যুগ ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও পরিশ্রমের মূল্যায়ন করায় আমি দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমাকে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।” উল্লেখ্য,স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পরা দুলাল আহমেদ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা। ছাত্ররাজনীতিতে তিনি শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত

আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬