ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ‘Market Actors Business school (MABS)’ গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) কৃষি বিপণন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে নবীনগর উপজেলার শিবপুর ও নাটঘর ইউনিয়নে এই বিজনেস স্কুলগুলো গঠন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’— এপিসিইউ ডিএএম (PARTNER- APCU DAM) প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জানা যায়, শিবপুর ও নাটঘর ইউনিয়নের টমেটো চাষী এবং ১৫ জন অ্যাক্টর সমন্বয়ে ২৫ জনের একেকটি গ্রুপ তৈরি করে মোট দুটি ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন করা হয়েছে। স্কুল গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষি বিপণন কর্মকর্তা শামীম মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ সিরাজ উদ্দীন হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার (ডিএএম অঙ্গ) প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নিখিল চন্দ্র দে। অনুষ্ঠানে অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক ও কৃষকদের সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। কৃষকদের দলভিত্তিক উৎপাদন, সংগ্রহোত্তর সঠিক ব্যবস্থাপনা ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। বক্তারা আরও বলেন, কৃষি পণ্যের জন্য একটি টেকসই বাজার সংযোগ তৈরি করা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে বাজারের বিভিন্ন অংশীজনদের (স্টেকহোল্ডার) মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে তাদের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সর্বোচ্চ লাভ ঘরে তুলতে পারেন। কৃষকদের দক্ষতা ও আয় বৃদ্ধিতে কৃষি বিপণন অধিদপ্তরের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন

আপডেট সময় : ১১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬