ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ’র) মার্চ-২০২৬ এর মাসিক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. আরজু মিয়া। বক্তব্য রাখেন- ডিপিএফ’র ভাইস চেয়ারম্যান এ সি তাপসী রায়, সদস্য এস. এম শাহিন, মো. আইয়ুব খান, মোছা. শিরিন আক্তার, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া, নুসরাত সুলাতানা নিশাত ও পলি রাণী। সভায় গত সভার আলোচ্য বিষয়ের উপর গুরুত্বসহ আলোচনা করা হয়। সভার শুরুতেই ভাইস প্রেসিডেন্ট এসি তাপসী রায়ের পিতা তপন সাহার পরলোকগমনে শোক প্রস্তাব আনয়ন করেন সম্মানিত সদস্য এস এম শাহিন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরে সকলেই উনার পরকালীন চিরশান্তী কামনা করেন। আগামী মাসে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে ই- গভর্ন্যান্স বিষয়ের উপর উদ্ভুদ্ধকরণ কর্মশালা করার সিদ্ধান্ত হয়। ওই সভায় চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও উপকার ভোগীরা অংশ গ্রহণ করবেন। এছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, স্থানীয় কম্পিউটার অপারেটর ও ইন্টারনেট ব্যবসায়িদের যুক্ত করা হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয় কলেজ গুলোর শিক্ষার্থীদের সাথে ই- গভর্ন্যান্স বিষয়ে আলোচনা বা মতবিনিময় সভার মাধ্যমে সহজে স্বল্প খরচে ইন্টারনেট সেবা গ্রহণের বিষয়টি সকল ধরণের সেবা গ্রহিতাকে অবহিত করার চেষ্টা করা হবে। এসব কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সকল শ্রেণিপেশার সেবা গ্রহীতাদের এই বিষয়ে দক্ষতা অর্জনে সহায়তা করা। যাতে তারা সহজে ও দ্রুত সময়ে কোন ধরণের হয়রানি না হয়ে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারেন। বক্তারা বলেন, ই- গভর্ন্যান্সের পাশাপাশি আগামী মাসে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে ২/১টি কর্মসূচি বাস্তবায়ন করার সম্মিলিত প্রচেষ্টা থাকবে। তাই স্কুল কলেজ ও স্থানীয় জনপ্রতিনিদের সাথে এসব বিষয়ে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়














