ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন;- শ্যামল

ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩৫১ বার পড়া হয়েছে

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন;- ইঞ্জিনিয়ার শ্যামল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছিহাতার সন্তান আমি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ধানের শীষে ভোট দিন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। সোমবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন। পথসভা শেষে তিনি চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, গজাইড়া গজাইড়া’সহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন। পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভাদেশ্বরা ও মাছিহাতায় ভোটের যে নির্বাচনী পথসভা এটা এলে এখানে বলাটা ঠিক হবে না কারণ এখানে আপনারা আমার নিজের লোক। আমার যেমন আপনাদের ওপর দাবি আছে আপনাদেরও আমার ওপর দাবি আছে। বাড়ির মানুষ হিসেবে সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন। আমার আপনাদের কাছে দাবি আছে। তিনি বলেন, এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এলাকার ভাতশালা হয়ে শহরে যাওয়ার ভাদুঘর পর্যন্ত সড়কটির কাজ করবেন এবং গ্রামের সকল রাস্তাগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন;- শ্যামল

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬