ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৭২ বার পড়া হয়েছে

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে আশুগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব মোসাম্মৎ ফারজানা রহমান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উক্ত অবহিতকরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার। সভায় আশুগঞ্জ উপজেলায় নির্বাচন প্রস্তুতি ও গণভোট সংক্রান্ত প্রচারণার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ। উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, শিক্ষক, এন জিও কর্মী,  সংবাদকর্মীবৃন্দ,  সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অবহিত করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ও পোস্টাল ব্যালট চালু করেছে সরকার। গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার, জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা নির্ভর করবে। তাই গণভোট বিষয়ে প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অবহিত করতে হবে। সভায় প্রধান অতিথি মোসাম্মৎ ফারজানা রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে গণভোট এবং পোস্টাল ভোট প্রদানে জন্য জনগণকে অবহিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬