ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৬২৯ বার পড়া হয়েছে

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড়ে গত সোমবার ৫ জানুয়ারি ভোরে পিক ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা পেয়েও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে গত শুক্রনবার ৯ জানুয়ারি রাতে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা নিয়ে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত সাপেক্ষ তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ড্যাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকার লেনদেন হয়েছিলো। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ও শৃংখলা পরিপন্থী কাজের জন্য দুই জনকে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ০৮:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬