ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

বাঞ্ছারামপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে হামলা বাড়িঘর ভাঙচুর, ৫০ লাখ টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১০৭৭ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে হামলা বাড়িঘর ভাঙচুর, ৫০ লাখ টাকার মালামাল লুট

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পাঁচটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ শিপন মিয়া বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ১৫ জুন, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। ফরদাবাদ গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ শিপন মিয়াসহ তার স্বজনদের সাথে আসামিদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে, শিশু মিয়া, সাদ্দাম মিয়া, হিমন, ফারুক মিয়া, সোহেল মিয়া, শাহ পরান, রুহুল আমিনসহ কয়েকজন শান্তির বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লে, সেই সুযোগে আসামিরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। তারা পাঁচটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং আলমারি ও সিন্দুক ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

যাদের বাড়ি থেকে মালামাল লুট হয়েছে তারা হলেন: মামলার বাদী মৃত হানিফ মিয়ার ছেলে শিপন মিয়া, মৃত মালেক মিয়ার ছেলে শিশু মিয়া, কবির মিয়ার ছেলে সাদ্দাম মিয়া এবং মৃত আদম আলীর দুই ছেলে মফিজ মিয়া ও মোমেন মিয়া। ভুক্তভোগীদের দাবি, পাঁচটি বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে।

বাদী মোহাম্মদ শিপন মিয়া জানান, “তারা আমাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করেছিল। আমরা যখন আহতদের নিয়ে হাসপাতালে ছুটছি, সেই সুযোগে তারা আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে হামলা বাড়িঘর ভাঙচুর, ৫০ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫