ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৮৫৩ বার পড়া হয়েছে

বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সোনামোড়া থেকে ৬২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক রাত ১:৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউপি’র সোনামোড়া’র পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করে এবং অপর ২ জন দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানান যায়, তাদের কাছে থাকা ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর গাঁজা রয়েছে এবং তারা গাড়ীর জন্য অপেক্ষা করতেছিল। পরবর্তীতে ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৬২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, মজলিশপুর, মজলিশপুর ইউপি, সদর, ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- মোঃ হোসেন মিয়া, ছোট বাকাইল, মজলিশপুর ইউপি, সদর, ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫