ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

সরাইল উপজেলা চত্বরে ঝুঁকিপূর্ণ মৃত গাছ!আতঙ্কে সেবা গ্রহিতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

সরাইল উপজেলা চত্বরে ঝুঁকিপূর্ণ মৃত গাছ!আতঙ্কে সেবা গ্রহিতারা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চত্বরের গুরূত্বপূর্ণ জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মৃত একটি আম গাছ। গত কয়েক মাস ধরেই বড় বড় মৃত শুকনো ডালপালা ছড়িয়ে আছে চারিদিকে। যেকোন মূহুর্তে ভেঙ্গে পড়ে মানুষ আহত বা নিহতের ঘটনা ঘটতে পারে। তাই উপজেলা পরিষদ ও প্রশাসনে আসা সেবা গ্রহিতারা সর্বক্ষণ থাকেন আতঙ্কে। সরজমিনে দেখা যায়, উপজেলা চত্বরের অত্যন্ত গুরূত্বপূর্ণ স্থান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার দফতরে প্রবেশের সময় বাম পাশেই বিশাল আকৃতির মৃত শুকনো আম গাছটি দাঁড়িয়ে আছে কয়েক মাস ধরে। গাছটি ঘেষেই চত্বরে প্রবেশের প্রধান সড়ক। আবার গাছটির ঠিক ৪-৫ গজ দূরেই নির্বাহী কর্মকর্তার বাংলোর প্রধান ফটক ও প্রতিরক্ষা দেওয়াল। সম্প্রতি গাছটির অগ্রভাগের ছোট ডালপালা মাঝে মধ্যে ভেঙ্গে নীচে পড়ছে। যে কোন সময় চারিদিকে ছড়িয়ে থাকা বড় ডাল বা গাছটিও ভেঙ্গে নীচে পড়তে পারে। ফলে ঘটে যেতে পারে হতাহতের ঘটনা। তাই প্রতিদিন উপজেলায় আসা বিভিন্ন বয়সের সেবা গ্রহিতা নারী পুরূষ ও শিশুরা থাকেন আতঙ্কে। উপজেলা চত্বরের মসজিদের মুসল্লিরা, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরাইল একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা এই গাছের নীচ দিয়ে নিয়মিত যাতায়ত করছেন। তারা ঝুঁকি নিয়েই এই জায়গাটি পার হন। দলিল লেখক সৈয়দ নাদির হোসেন বলেন, গাছটি মরে গেছে। যেকোন ডাল বা গাছটিই ভেঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নীচ দিয়ে যাওয়ার সময় কয়েকবার উপরের দিকে তাকায়। কারণ ডাল উপরে পড়লেও গুরূতর আহত হতে পারি। এমনকি মৃত্যুও হতে পারে। এই মূহুর্তে গাছটি কেটে ফেলাই সকলের জন্য নিরাপদ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আসলেই এটি ঝুঁকিপূর্ণ। ভেঙ্গে পড়ে আমিও তো আহত হতে পারি। জেলার সমন্বয় সভায় বিষয়টি বলেছি। গাছটি কাটার সিদ্ধান্ত হয়েছে। রেজুলেশন হাতে পেলেই গাছটি কেটে ফেলব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইল উপজেলা চত্বরে ঝুঁকিপূর্ণ মৃত গাছ!আতঙ্কে সেবা গ্রহিতারা

আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪