ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

সরাইলে মহান শহিদ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

সরাইলে মহান শহিদ দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ভাষার জন্য শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি, জাপা, সরাইল সরকারী কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, ত্রিতাল সংগীত নিকেতন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিরা। সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারি কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মো. আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সম্পাদক তৌফিক আহমেদ তফছির। সবশেষে প্রধান অতিথি মাতৃভাষা বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মহান শহিদ দিবস পালিত

আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪