ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

ভবঘুরে ছিন্নমূল শীতার্থদের পাশে সরাইলের ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

ভবঘুরে ছিন্নমূল শীতার্থদের পাশে সরাইলের ইউএনও

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
মাঘের এই হাড় কাঁপানো শীতে মাঝে মধ্যেই থমকে যাচ্ছে জনজীবন। মধ্যবিত্ত পরিবারের লোকজন কোন রকমে শীত নিবারণ করছেন। অসহায় দরিদ্র লোকজনের অবস্থা খুবই করূন। তীব্র এই শীতে ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের দিনরাত যাচ্ছে সীমাহীন কষ্টে। আর সেই শীতার্থ মানুষদের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউএনও মো. মেজবাউল আলম ভূঁইয়া। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার পরই ইউএনও কম্বল নিয়ে নেমে পড়েন সরাইল সদরের বিভিন্ন সড়কে ও মহল্লায়। ঘুরে ফিরে তিনি দরিদ্র অসহায় ছিন্নমূল নারী পুরূষদের পড়িয়ে দেন কম্বল। সড়ক বা মার্কেটের সামনে স্বামী স্ত্রী আদরের সন্তানদের জড়িয়ে ধরে ঘুমুচ্ছে। ঘুমের মধ্যেই হাড় কাঁপানো শীতে কাঁপছে সকলেই। এমন অনেক পরিবারের সদস্যদের কম্বল পড়িয়ে দিয়েছেন। শীতে জবুতবু লোকজন কম্বলের উষ্ণতায় আবেগ আপ্লোত হয়ে পড়েন। এক বৃদ্ধ জানতে চান কম্বল কে দিয়েছে? ইউএনও বলেন, কম্বল দিয়েছেন সরকার। আমি সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের মাঝে বিতরণ করছি। আল্লাহ বলে ওই বৃদ্ধ হাসিনা ও ইউএনও’র জন্য দোয়া করতে থাকেন। এভাবে কুট্রাপাড়া মোড়, হাসপাতালের মোড় ও কালিকচ্ছ এলাকায় রাত সাড়ে ১১ টা পর্যন্ত ঘুরে শীতার্থ মানুষদের কম্বল দিয়েছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়া বলেন, এটা দরিদ্র অসহায় শীতার্থ মানুষদের জন্য সরকারের একটা প্রচেষ্টা। কেউ শীতে কষ্ট করবেন না। আমাদের প্রচেষ্টা আরো কয়েক দিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভবঘুরে ছিন্নমূল শীতার্থদের পাশে সরাইলের ইউএনও

আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪