ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইলে বই উৎসব আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

সরাইলে বই উৎসব আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা। মাথার উপর বই তুলে ধরে মনভরে হাঁসছে তারা। বারবার নাক লাগিয়ে নতুন বইয়ের ঘ্রাণ উপভোগ করছে কোমলমতি শিশুরা। ফুরফুরা মেজাজে শিক্ষার্থীদের সাথে পথ চলছে অভিভাবকরা। শিক্ষা অফিস সূত্র জানায়, আজ সমগ্র উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে এক সাথে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে হাতে ছিল নতুন বই। প্রত্যেক বিদ্যালয় সকাল থেকে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে এই বই প্রদান করেছেন। সকাল ১১ টার দিকে সরকারী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বসে বই উৎসব। সেখানে সহকারী শিক্ষক মো. হাদিস মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ কে এম আব্দুল্লাহ। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও মো. নজরূল ইসলাম। পরে উপসি’ত অতিথিরা সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দে হেঁসে খেলে নাচতে থাকে শিক্ষার্থীরা। সবশেষে প্রধান শিক্ষকের সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। ওই সমাবেশে শিক্ষকসহ অন্যান্য বক্তারা অভিভাবকদের সাথে নতুন কারিকুলাম নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বই উৎসব আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪