আলাম্মা মোহাম্মদ আলী (রহঃ) এর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মালীহাতা মাদ্রাসার সাবেক মুহতামিত (অধ্যক্ষ) আল্লামা মোহাম্মদ আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর শুক্রবার। সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ এ আলেমে দ্বীন উপজেলায় বড় হুজুর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১০৩ বছর বয়সে ২০১৯ নালের ৮ ডিসেম্বর বর্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন (ছয় দশক) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রাসার মোহতামিম এবং কুট্টাপাড়া. খাঁটিহাতা ও বেতবাড়িয়া গ্রামের আনসারিয়া মোহাম্মদিয়া ঈদগাহ মাঠের ইমামের দায়িত্ব পালন করেছেন। নির্লোভ নিরর্হঙ্কার নিরোগ মানুষটি বার্ধক্যজনিত কারণে ২০১৯ সালের ৮ ডিসেম্বর ১০৩ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। তাঁর ইচ্ছায় জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা প্রাঙ্গণে তিনি শায়িত আছেন। শান্তির প্রতীক আল্লামা সাঈখ মোহাম্মদ আলী (রহ:) এর জান্নাতের উচু মর্যাদা প্রত্যাশা করে শুক্রবার রাতে জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা মসজিদ এবং পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদে মহান আল্লাহ্ তালার কাছে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর সরাইল প্রতিনিধি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের পিতা।





















