ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

জামানত হারালেন জাপা সহ তিন প্রার্থী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সদ্য সমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জিএম কাদের) আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির মো. জহিরূল ইসলাম জুয়েল (গোলাপফুল) ও ন্যাশনাল পিপলস্‌ পার্টির রাজ্জাক হোসেন (আম)। গতকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই তিন প্রার্থীর কেউই জামানত পাওয়ার মত ভোট পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২। ৫ নভেম্বরের উপনির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩২ টি কেন্দ্রে মোট ১ লাখ ৮ হাজার ৩৫৭ ভোট কাষ্ট হয়েছে। প্রার্থী ছিলেন ৫ জন। আইন হচ্ছে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলেই প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন। এর চেয়ে কম পেলে জামানতের টাকা ফেরৎ পাবেন না। এখানে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৫৪৪। যা ৫ প্রার্থীর মধ্যে ৩ জনই পাননি। জাকের পার্টি প্রার্থী (গোলাপফুল) পেয়েছেন ৪৬১, জাতীয় পার্টির প্রার্র্থী (লাঙ্গল) ৩ হাজার ১৮৬ ও ন্যাশনাল পিপলস্‌ পাটির প্রার্থী (আম) পেয়েছেন ৭৩৯ ভোট। তাই তারা তিনজনের কেউই জামানত পাচ্ছেন না। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, বিধি হচ্ছে জামানত পেতে প্রার্থীকে কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ পরিমাণ ভোট পেতে হবে। এর কম হলে জামানতের টাকা ফেরৎ পাবেন না। ওই তিন প্রার্থীর কেউই জামানত ফেরৎ পাওয়ার মত ভোট পাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামানত হারালেন জাপা সহ তিন প্রার্থী!

আপডেট সময় : ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩