ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০

খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বয়ানের অনুরোধ সরাইল থানার ওসি’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৩৩০ বার পড়া হয়েছে

খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বয়ানের অনুরোধ সরাইল থানার ওসি’র

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মসজিদ সমূহে জুমআর দিনে খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বিষয়ে বয়ান রাখার অনুরোধ করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম। আজ শুক্রবার সরাইল সদরের বিকাল বাজার শাহী জামে (হাটখোলা) মসজিদে জুম’আর নামাজের পর মুসল্লিদের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে তিনি ইমাম সাহেবদের এই অনুরোধ করেন। ওসি বলেন, আমি আপনাদের আইন-শৃঙ্খলা নিয়ে কাজ করতে এসেছি। সরাইলের দাঙ্গা অনেক কমে গেছে। আর দাঙ্গা হতে দেয়া যাবে না। এই লক্ষে আমি আপনাদের সকলের সহযোগিতায় কাজ করতে চাই। অন্যায় অপরাধ দেখলে সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করবেন। বাঁধা দিবেন। প্রয়োজনে দ্রূত আমাদেরকে জানাবেন। কাউকে লাঠি বল্লম হাতে দেখলেই বুঝিয়ে থামানোর চেষ্টা করবেন। দাঙ্গা মানুষ ও সমাজকে অশান্ত রাখে। অর্থনৈতিক ও সামাজিক ভাবে বিশাল ক্ষতিগ্রস্ত করে। জীবন কেঁড়ে নেয়। অনেককে স্থায়ীভাবে পঙ্গু করে দেয়। জীবনকে বিষাদময় করে তুলে। মাদকের ভয়াবহতা আরো ব্যাপক ক্ষতি সাধন করে। সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। পারিবারিক ও সামাজিক কলহ বৃদ্ধি পায়। অর্থের ব্যাপক অপচয় হয়। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মারামারি, কাটাকাটি ইত্যাদি অপরাধের জন্ম মাদক থেকে। আসুন, আমরা সকলে সরাইলের দাঙ্গা ও মাদক প্রতিরোধে প্রত্যেকের অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করি। সামাজিক দায়বদ্ধতা থেকে সকলেই এই সকল কাজে আমাদেরকে সহযোগিতা করূন। ওসি ইমাম সাহেবদের অনুরোধ করে বলেন, আপনারা দয়া করে শুক্রবার জুমআর দিনে খুৎবার আগে বয়ানে দাঙ্গা মাদকের ভয়াবহ কুফল পরিণাম ইসলামের আলোকে ব্যাখ্যা করূন। ফলে মুসল্লিদের মাধ্যমে বার্তা গুলো পরিবারে ও সমাজে দ্রূত ছড়িয়ে পড়বে। আল্লাহর চাহেতেু সরাইল হবে দাঙ্গা ও মাদকমুক্ত। আমরা সকলেই উপকৃত হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুৎবার আগে দাঙ্গা ও মাদকের কুফল বয়ানের অনুরোধ সরাইল থানার ওসি’র

আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩