ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary

সরাইলে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ডাক্তার আশীষের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৪৫৭ বার পড়া হয়েছে

সরাইলে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ডাক্তার আশীষের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক- ১,সরাইল সদরের কৃতি সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী তার নিজ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার উচালিয়াপাড়ায় তার নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময় আয়োজনে সরাইল সদর ও কালীকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, পুরুষ ও নারী এবং সদস্য ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ যোগ দেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। বলেন- ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে তাদেরকে সাথে নিয়েই অবহেলিত সরাইল ও আশুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবেন। দীর্ঘদিন ধরে ডা: আশীষ কুমার চক্রবর্তী সরাইলে শিক্ষা ও স্বাস্থ্য উভয়ক্ষেএে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সদরের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, সরাইলের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া এবং কালিকচ্ছ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ধন মিয়া, সরাইল সদর ইউনিয়নের নারী সদস্য শামীমা এবং কালিকচ্ছ ইউনিয়নের জায়েদা খাতুন। সুশীল সমাজের প্রতিনিধগণ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং উন্নয়নমূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন।
সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ দত্ত তনু এবং শুভেচছা বক্তব্য রাখেন সঞ্জীব ভট্টাচার্য, মিনহাজ নবী খান পলাশ ও আশুগঞ্জের মোবারক হোসেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ডাক্তার আশীষের

আপডেট সময় : ০৯:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩