ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তরূনের ১ বছরের সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তরূনের ১ বছরের সাজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে সাঈম (২০) নামের এক তরূনের এক বছরের সাজা হয়েছে। গতকাল বুধবার সাঈমকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন চত্বর সংলগ্ন নিজসরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন এই আদেশ দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সরাইল সদরের চানমনিপাড়ার কবির হোসেনের ছেলে সাঈম। তার বিরূদ্ধে শুধু সরাইল থানায় চুরি ছিনতাই, মাদক ব্যবসাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. জয়নাল আবেদীন-২ এর নেতৃত্বে এক দল পুলিশ নিজসরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মাদক সেবন অবস্থায় সাঈম মিয়া নামের এক তরূনকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সেখানে উপস্থিত হন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ সরওয়ার উদ্দীন। তিনি বিধি মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত সাঈমকে এক বছরের সাজা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তরূনের ১ বছরের সাজা

আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩