ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন,

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় লাইনটি বাঁকা হয়ে যায় বলে জানিয়েছেন। স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে গতকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। আজকে একই স্থানে গরমের কারণে রেললাইন বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন

আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩