ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

সরাইলে ট্রাক্টর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৪৫১ বার পড়া হয়েছে

সরাইলে ট্রাক্টর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে হাল চাষের ইটা বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন (১৫) ও আপন দাস (১৩) নামের দুই শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদবপুর নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, হাল চাষের একটি ট্রাক্টর ইটা বোঝাই অবস্থায় বেপরোয়াগতিতে শাহজাদাপুরের দিকে যাচ্ছিল। যাদবপুর এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দেহ থেকে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে ভেঙ্গে মারা যায় অটোরিকশার শিশু চালক আলামিন। আলামিন শাহবাজপুর গ্রামের লাল মিয়ার পাড়ার মো. আলমগীর মিয়ার ছেলে। আর হাসপাতালে নেয়ার পথে মারা অটোরিকশা যাত্রী শিশু আপন দাস। আপন শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেস চন্দ্র দাসের ছেলে। ঘটনার পর ট্রাক্টর চালক কৌশলে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় লোকজনের অভিযোগ হাল চাষের ট্রাক্টর সড়কে চলাচলের কোন বৈধতা নেই। তারপরও এগুলি সড়কে চলে কিভাবে? চালকদের লাইসেন্স নেই। অধিকাংশ চালক শিশু। এই সব ট্রাক্টর দিনে রাতে ইটা ও মাটি বোঝাই করে গ্রামীণ এই সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলছে। সরাইল থানার অফিসার ইটচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দু’টির সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করেছি। ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ট্রাক্টর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত

আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩