ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশের একটি দল। রোববার দিবাগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের ধর্মতীর্থ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ওই ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে ডাকাতির প্রস’তির খবর পায়। এস আই জয়নাল আবেদীন-১ ও জয়নাল আবেদীন-২ এর নেতৃত্বে একদল পুলিশ রাত ১ টা ৫০ মিনিটের দিকে কালীকচ্ছ ইউনিয়নের ওই সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও ধাওয়া করে হাতেনাতে ৪ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সরাইল উপজেলার শাহবাজপুর কাংকুর পাড়ার বাবুল মিয়ার ছেলে সফিক মিয়া (২৭), একই গ্রামের মৌলভী পাড়ার মো. রহিম মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩০), ধর্মতীর্থ (মূলবর্গ) এলাকার প্রয়াত আ. হামিদ মিয়ার ছেলে মো. ইদ্রিস মিয়া (৪০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের প্রয়াত মানিক মিয়ার ছেলে মো. জালাল (২৫)। ডাকার দলের কাছ থেকে ১টি ষ্টিলের বাটযুক্ত ষ্টিলের চাপাতি, লোহার হাতল বিশিষ্ট ১টি কুড়াল, ২টি কাঠের বাটযুক্ত রামদা উদ্ধার করেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা সড়কে ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃত ইদ্রিসের বিরূদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ অর্ধডজন মামলা রয়েছে। সফিকের ডাকাতি মাদকসহ ৪টি মামলা রয়েছে। অন্য দুজনের বিরূদ্ধেও চুরি ডাকাতির একাধিক রিপোর্ট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩