ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করাটাই ভুল ছিল’ – সাবেক কমান্ডার ইসমত আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

সাবেক কমান্ডার ইসমত আলী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

স্বাধীনতা সংগ্রামে দেশ মাতৃতাকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করাটাই ছিল আমাদের ভুল। জাতীয় দিবস আসলে সকলেই বক্তব্যে আমাদেরকে জাতীর শ্রেষ্ঠ সন্তান আখ্যায়িত করে অনেক সম্মান দেন। সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু আমাদেরকে অযথা হত্যা মামলায় আসামী করা হল। অনর্থক আমরা নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের উপর বেহুদা মছিবত ছাপাইয়া দিল। কি কষ্টই না করেছি। এখনও করছি। কোথায় কেউ তো সত্য কথাটা বলেন না? ইকবাল আজাদকে কে বা কাহারা হত্যা করেছে? প্রকাশ্যে দিবালোকে হাজার লোক দেখেছেন। কিন্তু এই বিষয়ে তো কেউ মুখ খুলছেন না। ২৯ জন আসামী স্বাক্ষীও ২৯ জন। স্বাক্ষীরা বলছেন, মিডিয়া ছিল। অনেকের কাছেই এনরয়েড মুঠোফোন সেট ছিল। কেউ তো সত্য ছবিটি দিচ্ছেন। ভয়ে ন্যায় কথাটা বলছেন না। অযথা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিল। আমাদের পরিবার সরাইল ছেড়েও রক্ষা পায়নি। তাদের উপর টর্চার করা হয়েছে। সরাইল থেকে কসবা গিয়েও থাকতে পারেনি। এরপর ঝুঁকি নিয়ে অন্যত্র চলে যায়। বীরমুক্তি যোদ্ধা হালিম সামাজিক লোক ছিল। অত্যন্ত নিরিনিলি মানুষ ছিলেন। সারাটা জীবন সরাইলে কাটিয়েছেন। মানুষের জন্য কাজ করেছেন। আমার ভাই সরাইল সদরের চেয়ারম্যান ছিলেন। সামাজিকতা রক্ষা করে জীবনটা অতিবাহিত করেছেন। আমরা আমাদের দীর্ঘ জীবনে কারো সাথে বেয়াদবি করিনি। কাউকে কটু কথা বলিনি। আমাদের উপর কেন এই গায়েবী নির্যাতন। সরাইলে কী এমন লোক নেই। যিনি আমাদের অপরাধটা জানতে চাইতে পারেন। এত দিন হল। লম্বা সময় জেল খাটলাম। কেউ এই বিষয়ে সঠিক কথাটি বলছেন না। গতকাল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস-২০২৩ উদযাপনে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আলোচনা সভায় ক্ষোভে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী। নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্ব ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আ’লীগ নেতা এড. আব্দুর রাশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নোমান মিয়া, আ’লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করাটাই ভুল ছিল’ – সাবেক কমান্ডার ইসমত আলী

আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩