ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি

সরাইলে দুইবারের সাবেক এমপি মৃধার নির্বাচনী মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে

midha

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচন কে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন মহাজোট থেকে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। সভায় উনার নিজ ইউনিয়নের সহস্রাধিক লোক উপস্থিত হন। এই আসনকে আওয়ামীলীগ উম্মুক্ত ঘোষণা করায় জিয়াউল হক মৃধাকে আসন্ন উপনির্বাচনে এমপি প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন ইউনিয়নবাসী। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন মৃধা। আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নোয়াগাও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী মতবিনিময় সভা । এডঃ জিয়াউল হক মৃধা’র নিজ গ্রাম নোয়াগাঁও এলাকার সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় সভা করছেন। মোঃ মুসা মোতাইদ এর সভাপতিত্বে ও জেলাপরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফজলুল হক মৃধা, বিশিষ্ট সালিশ কারক আবু বক্কর মৈশান, হাজী শহিদুল ইসলাম মুন্সি, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মারুফ খান প্রমুখ।বক্তরা বলেন যেহেতু এই আসনটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে তাই আমরা এডঃ জিয়াউল হক মৃধাকে জাতীয় সংসদে পুনরায় সাংসদ হিসেবে দেখতে চাই। তাই আজকে আমরা নোয়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ জিয়াউল হক মৃধাকে সমর্থন দিয়ে গেলাম। মৃধার ১০ বছরে সরাইল-অরুয়াইল সড়ক নির্মাণসহ উপজেলার প্রত্যেকটি পাড়া মহল্লা ও গ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এ ছাড়া গ্রামীণ সড়ক পাকাকরণ সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে অনেক গুলো নতুন ভবন নির্মিত হয়েছে। গত ৪ বছরে সরাইলে কোন উন্নয়ন হয়নি। তাই আমরা সরাইলের উন্নয়নের রুপকার জিয়াউল হককেই চাই। এডঃ জিয়াউল হক মৃধা বলেন, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছি। আমার গ্রামের সকলের সম্মিলিত সমর্থন পেলে নির্বাচিত হতে কোন বাধা থাকবেনা। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি বিজয়ী হয়ে আপনাদের সেবা করতে পারবো। পরে পার্শ্ববর্তী ইউনিয়ন কালীকচ্ছ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি মতবিময় সভায় উপস্থিত হয়ে মৃধা এলাকাবাসীর সমর্থন চান। উপস্থিত লোকজন মৃধাকে একযোগে সমর্থন দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুইবারের সাবেক এমপি মৃধার নির্বাচনী মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩