ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ’লীগের প্রার্থীতার ঘোষণা দিলেন এড. নাজমুল হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৩৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি দলীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া পদত্যাগ করায় পদটি শুন্য হয়। ইতিমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। ঘোষণা হয়ে গেছে তফসিল। এই আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সরাইল উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন। আজ সোমবার সন্ধ্যায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই ঘোষণা দিয়েছেন। নাজমুল হোসেন বলেন, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। লালন করে আসছি জাতীর জনকের আদর্শকে। সরাইল উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল পদে ছিলাম দীর্ঘদিন। পরবর্তীতে ২০১৪ সাল থেকে ৮ বছর সরাইল উপজেলা আ’লীগের আহবায়ক ছিলাম। কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের অংশ গ্রহনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরাইলে অনুষ্ঠিত সম্মেলনে আমি দলটির সভাপতির নির্বাচিত হয়েছি। দীর্ঘ ৪৫ বছরেরও অধিক সময় ধরে আ’লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছি। ১৯৭৫ সালের পর এখানে আ’লীগ দলীয় এমপি নেই। সর্বশেষ যিনি এমপি ছিলেন তিনি ৪ বছর এলাকাই আসেননি। কোন কাজও হয়নি। আগামী উপনির্বাচনে আমরা এই আসনে আ’লীগ দলীয় (নৌকা) প্রার্থী চাই। জাতীর জনকের কন্যার হাত ধরে গোটা দেশ এগিয়ে চলছে। কিন’ সরাইলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ৩ সদস্যের কমিটি দিয়ে কী নির্বাচন করতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি হয়ে যেতে পারেন। দল এখন চাঙ্গা ও সক্রিয়। মহাজোটের এমপি চেষ্টা করেছেন। তবে দেখার মত কিছু করতে পারেননি। জোটের প্রার্থীর প্রশ্নে তিনি বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তের বাহিরে আমরা যাব না। দল ও দেশের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত দিবেন তা মাথা পেতে নেব। মহাজোটের প্রার্থী দিলে আমরা তার পক্ষেই কাজ করব। সবশেষে তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও ঘাতক নরপিশাচদের হাতে নিহত জাতীর জনকের পরিবারের সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ’লীগের প্রার্থীতার ঘোষণা দিলেন এড. নাজমুল হোসেন

আপডেট সময় : ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২