ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

যাত্রীবেশের ২ ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ৩০৮ বার পড়া হয়েছে

যাত্রীবেশের ২ ছিনতাইকারী আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবেশে ছিনতাই করে পালানোর সময় মো. হানিফ মিয়া (৪০) ও মো. বোরহান (২৫) নামের ২ ছিনতাইকারীকে আটক করেছেন হাইওয়ে পুলিশ। হানিফ সদর উপজেলার মহিন ব্যাপারি বাড়ির বিল্লাল মিয়ার ছেলে আর বোরহান বিজয়নগর উপজেলার তারা মিয়ার ছেলে। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের বাসিন্দা দানা মিয়ার ছেলে লাদেন মিয়া। তিনি রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ট্রেনে এসে আশুগঞ্জ থেকে বিশ্বরোড আাসার উদ্যেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় পূর্বেই যাত্রী সেজে বসেছিল দুই ছিনতাইকারী। মালিহাতা এলাকায় আসার পর ওই দুই ছিনতাইকারী অটোরিকশাটি থামিয়ে লাদেনকে জিম্মি করে ফেলে। লাদেনের কাছ থেকে জোর পূর্বক রিয়েলমি সি-১৫ মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় চিৎকসর চেচামিচি করতে থাকেন লাদেন। সড়কে টহলে থাকা খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দৌঁড়ে এসে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের পর ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা টাকাসহ ছিনতাইকারীদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যাত্রীবেশের ২ ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২